যশোর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান ৭ লাখ ৫৫ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল জব্দ
বেনাপোল প্রতিনিধি:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার
২৬ আগস্ট যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ হিজলী বিওপি, বেনাপোল
আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান
পরিচালনা করে। দিনব্যাপী পরিচালিত এসব মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে
ভারতীয় ৫০ বোতল এসকাফ (ঊঝঈটঋ) সিরাপ (নেশাজাতীয়), ৫৮টি শাড়ি, ৫৭টি চকলেট,
৩৬ কেজি ফুচকা, ১ কেজি জিরা, ০.৫ কেজি কিসমিস, ৫ প্যাকেট সনপাপড়ি এবং ৩৫২টি
কসমেটিকস সামগ্রী আটক করা হয়। জব্দকৃত এসব চোরাচালানি মালামাল ও মাদকের
আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫৫ হাজার ১০০ টাকা।
অভিযানের বিষয়ে
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান,
পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র
আটকের লে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও
আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর
ব্যাটালিয়নের দায়িত্বপুর্ন সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান
পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা
হচ্ছে। সীমান্ত সুরায় ও চোরাচালান দমনে বিজিবির এ ধরনের কঠোর আভিযানিক
কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।